জাতিসংঘের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১৯:২৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৯:২৫

জাতিসংঘের সিদ্ধান্ত মানতে ইসরায়েল বাধ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতামত নেওয়ার ব্যাপারে জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটির উদ্যোগকে ‘ঘৃণ্য’ কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন তিনি।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইহুদি জনগোষ্ঠী তাদের নিজস্ব জমিতে কিংবা আমাদের চিরন্তন রাজধানী জেরুজালেমে কোনও দখলদার নয়। জাতিসংঘের কোনও প্রস্তাব এই ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারে না।’

এর আগে ২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকাকালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য রেকর্ড সংখ্যক অবৈধ বসতি গড়ে তুলেছিলেন নেতানিয়াহু। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের বসতি স্থাপন বেআইনি।

সম্প্রতি তৃতীয় বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ৭৪ বছরের ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে কট্টর দক্ষিণপন্থি সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ফিলিস্তিনিদের আশঙ্কা, নেতানিয়াহুর অধীনে দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে নতুন করে আরও অবৈধ ইহুদি বসতি গড়ে উঠবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক