ইসরায়েলি হামলায় আবারও দামেস্ক বিমানবন্দর বন্ধ, সিরিয়ার ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৩, ১০:০২আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১০:০৭

ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা নিহতের পর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে সিরিয়া সরকার।

সিরায়ার সামরিক বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সোমবার (২ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় বিমানবন্দর ও আশেপাশের এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি আগ্রাসনে সিরিয়ার দুই সেনা নিহত হয়েছেন। কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

এ অবস্থায় সতর্কতার অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, এ নিয়ে এক বছরের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার মতো রাজধানী দামেস্কের ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরটি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গত ১০ জুন ইসরায়েল বিমান হামলায় চালালে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের অবকাঠামো। মেরামতের দুই সপ্তাহ পর ফের চালু হয়। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম