কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা নস্যাতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৩, ১১:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৫২

ইরানের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা নস্যাতের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার ইরানের টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানির তরফে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

গত সেপ্টেম্বরে ২২ বছরের কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ একপর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা জানায়। এক পর্যায়ে বৈশ্বিক হ্যাকিং গ্রুপগুলোও বিক্ষোভকারীদের সমর্থনে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ওপর সাইবার হামলা শুরু করে।

ইরানের ইনফ্রাস্ট্রাকচার কমিউনিকেশন্স কোম্পানির প্রধান আমির মোহাম্মদজাদেহ লাজেভার্দি বলেছেন, বৃহস্পতিবার রাতে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি বিদেশ থেকে চালানো সাইবার হামলায় সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এবং যোগাযোগ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এসব হামলাচেষ্টা প্রতিহত করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, সাইবার হামলার ফলে তাদের ওয়েবসাইট কিছু সময়ের জন্য অফলাইনে চলে গিয়েছিল।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম