নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে পথে নেমেছে লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৪৩

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সরকারের নতুন পরিকল্পনার প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখ লাখ ইসরায়েলি। তারা বলছে, গণতন্ত্র ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে নতুন সরকার।

স্থানীয় সময় শনিবার লাখো ইসরায়েলি দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা ইসরায়েলের উপকূলীয় শহর তেলআবিবে স্লোগান দিয়েছে- ‘গণতন্ত্র বিপদে’ ও ‘ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য’।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণসহ উদ্বিগ্ন করে এমন বেশ কিছু সামাজিক সংস্কার এগিয়ে নেওয়ার অভিপ্রায় ঘোষণা করেছে নেতানিয়াহুর সরকার। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে লাখো ইসরায়েলি।

এদিকে গত বুধবার ইসরায়েলের বিচার ব্যবস্থায় সংশোধন উন্মোচন করেছেন ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারভি লেভিন। আন্দোলনকারীরা বলছেন, সুপ্রিম কোর্টকে দুর্বল করার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

৭৩ বছর বয়সী নেতানিয়াহু কিছুদিন আগেই ইতিহাস গড়ে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নেন। এর আগে ১৯৯৬-১৯৯৯ এবং ২০০৯-২০২১ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম