ইরানে বিক্ষোভ, আরও ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩, ১৮:০৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮:০৭

কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুতে গড়ে ওঠা আন্দোলনে নিরাপত্তাবাহিনীর তিন সদস্যকে হত্যার অভিযোগে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সোমবার ইরানের আইন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

১৬ সেপ্টেম্বর মাহশা আমিনির মৃত্যুর পর থেকে বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির কট্টরপন্থী কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করে নৈতিকতা পুলিশ। পরে পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তার মৃত্যু হয়। এই মৃত্যুর পর ইরানে হিজাব ও কট্টর পোশাকবিধি এবং ইসলামি শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। অনেক নারী হিজাব খুলে ও পুড়িয়ে বিক্ষোভ করছেন।

সর্বশেষ যে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তারা আপিল করতে পারবেন। এর ফলে এখন পর্যন্ত তিন মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভে সংশ্লিষ্টতায় মোট ১৭জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

এদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অপর দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে। তাদের আপিল খারিজ করে দিয়েছে ইরানের সর্বোচ্চ আদালত।

আইন মন্ত্রণালয়ের অনলাইন নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া তিন ব্যক্তি হলেন সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি এবং সাইদ ইয়াগৌবি। তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বলে অভিযোগে  দোষী সাব্যস্ত হয়েছেন।

শনিবার তেহরানে নভেম্বর মাসে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে মোহাম্মদ মেহদি কারামি ও সৈয়দ মোহাম্মদ হোসেইনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে ডিসেম্বরে মোহসেন শেকারি ও মাজিদরেখা রাহনাভার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম