চীন যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৮

দ্বিপক্ষীয় সহযোগীতা বাড়ানোর লক্ষ্যে চীন সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনদিনের সফরে মঙ্গলবার তেহরান ছাড়বেন রাইসি। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করবেন ইরানি প্রেসিডেন্ট রাইসি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং রোববার (১৩ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়ে জানান, শি’র আমন্ত্রণে চীন আসছেন রাইসি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলছে, সফরে দুই দেশের প্রতিনিধিরা সহযোগিতার বিভিন্ন নথিতে সই করবেন। এ ছাড়া ইরান ও চীনা ব্যবসায়ী নেতাদের পাশাপাশি চীনে ইরানি প্রবাসীদের সঙ্গেও বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট রাইসি।

রাইসির এই সফর ঘিরে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্যের বিরোধিতাকারী দুই রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বরে এ দুই নেতা উজবেকিস্তানের সমরকন্দে বৈঠক করেন। সে সময় ইরানের প্রতি চীনের সমর্থনের ওপর জোর দিয়েছিলেন শি। তিন মাস পর ডিসেম্বরে তেহরানে চীনা ভাইস প্রিমিয়ার হু চুনহুয়ার সঙ্গে বৈঠকে কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতি দেন রাইসি।

ইরানের তেলের প্রধান ক্রেতা এবং মধ্যপ্রাচ্যের দেশটিতে বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ উৎস চীন। ২০২১ সালে ইরান এবং চীন ২৫ বছরের কৌশলগত সহযোগিতা চুক্তি সই করে; যার মধ্যে রয়েছে তেল, খনি শিল্প, পরিবহন এবং কৃষিখাত। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম