সিরিয়ায় গুলি করে সেনাসহ ৫৩ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫

সিরিয়ার হোমস প্রদেশে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ৫৩ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা। আহতদের উদ্ধার করে পালমিরা প্রদেশের হাসপাতালে নেওয়া হয়েছে।

পালমিরার হাসপাতালের পরিচালক ওয়ালিদ অদি বলেন, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক বাকি ৭ জন সেনা। আহত সাতজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আহতদের একজন সানা সংবাদমাধ্যমকে বলেন, ‘আইএসের সদস্যরা তাদের গাড়িও জ্বালিয়ে দিয়েছে।’

এ ঘটনা আইএস ঘটিয়েছে বলে দাবি করলেও এখনও কোনও গোষ্ঠী আনুষ্ঠানিক দায় স্বীকার করেনি।

তবে প্রায় সময় সরকারি বাহিনী ও বেসামরিক মানুষের ওপর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিতে দেখা যায় আইএসকে।

২০২১ সালের এপ্রিলে চরমপন্থী গোষ্ঠীটি হামা প্রদেশের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম থেকে ১৯ জন বেসামরিক লোককে অপহরণ করে। ২০২২ সালেও এমন অনেক ঘটনায় জড়িত আইএস। কয়েক বছর ধরে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মরুভূমি এলাকায় সাধারণ লোকজনকে টার্গেট করে হামলা চালাচ্ছে জঙ্গিগোষ্ঠীটি। সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক