সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের রকেট হামলা, সেনাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৪

সিরিয়ার রাজধানী দামেস্ক ও আশপাশে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবারের হামলায় এক সেনাসহ চারজন নিহত হয়েছেন।

সিরীয় কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় কাফর সুসার এলাকার একটি ভবনে আঘাত হানে।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসরায়েলের সামরিক বাহিনীর। ইসরায়েল প্রায়শই সিরিয়ায় ইরান ও লেবাননের হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে থাকে। কিন্তু রবিবারের হামলার প্রসঙ্গে কোনও বিবৃতি দেয়নি তেল আবিব।

হামলার ঘটনায় সিরিয়ার কাফর সুসারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দামেস্কে একাধিক বেসামরিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইসরায়েলি অধিকৃত গোলান উপত্যকা থেকে রকেট ছোড়া হয়।

এদিকে লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান আবদেল রহমান বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছেন। রাজধানীতে রবিবারের হামলাটি ইসরায়েলের সবচেয়ে মারাত্মক হামলা। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম