পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলি -ফিলিস্তিন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৮

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলি এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে বৈঠকের আয়োজন করতে চলেছে জর্ডান। লোহিত সাগরের আকাবা বন্দরে রবিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র ও মিসরের প্রতিনিধিরাও অংশ নেবেন।

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে বুধবার ১১ ফিলিস্তিনিকে হত্যা করার কয়েকদিন পর এই উদ্যোগটি নেওয়া হয়। ওই অভিযানে নিহতের সংখ্যা ২০০০-২০০৫ সালের দ্বিতীয় ইন্তিফাদার পর সর্বোচ্চ।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের তীব্র সহিংসতায় শিশুসহ ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে, প্রাণ যায় ১০ ইসরায়েলির। মৃত্যু হয় ইউক্রেনীয় এক পর্যটকেরও।

জাতিসংঘ বলছে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য গত বছরটি সবচেয়ে মারাত্মক সময় ছিল। ইসরায়েলি বাহিনী সেই সময়ের মধ্যে ৩০ শিশুসহ ১৭১ ফিলিস্তিনিকে হত্যা করে। সূত্র: আলজাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম