ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৩, ১৪:০৮আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪:০৮

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে দাবি করেছে, এই হামলায় সিরিয়ার সেনাবাহিনীর তিন সদস্য আহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

একটি সামরিক সূত্রকে উদ্ধৃত সরকারি বার্তা সংস্থা সানা জানায়, রবিবার ভোরে হামা প্রদেশের মাসিয়াফে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সানা প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি ফসলের ক্ষেতে হয়ত ক্ষেপণাস্ত্র পড়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার সত্যতা নিশ্চিত করা হয়নি। গত কয়েক বছরের অসংখ্যবার সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এমন হামলার কথা খুব স্বীকার করে দেশটি।

ইসরায়েল দাবি করে আসছে, তারা সিরিয়াতে ইরান সমর্থিত লেবাবনের হিজবুল্লাহ গোষ্ঠীর স্থাপনা ও যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনীর হয়ে সিরিয়ায় লড়াই করছে হিজবুল্লাহ সদস্যরা।

এর আগে ২০২২ সালের মে ও আগস্ট মাসে মাসিয়াফের হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় পাঁচজন নিহত ও ওপর দুইজন আহত হয়েছিলেন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম