দামেস্কের কাছে বিমান হামলা, ইসরায়েলকে দুষছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ১৫:৫৩আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৫:৫৩

দামেস্কের কাছের একটি এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে এ হামলা চালানো হয়।       

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিমান হামলাটি স্থানীয় সময় ১২টা ১৭ মিনিটে শুরু হয়। এটির লক্ষ্য ছিল দামেস্কের গ্রামাঞ্চলের একটি অবস্থান।

সিরিয়া সরকার বলছে, ক্ষেপণাস্ত্রগুলো গোলান মালভূমির দিক থেকে এসেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পর কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। অঞ্চলটি ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দামেস্কের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি বিমান হামলায় দুই সিরীয় সেনা আহত হয়। গত সপ্তাহে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বিমানবন্দরের রানওয়ে একটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই দিনের জন্য বন্ধ ছিল বিমান চলাচল।

২০১১ সালে প্রতিবেশী দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের উপস্থিতি কমাতে ইসরায়েল বারবার সিরিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে। দেশটিতে এখন তেহরান ও মস্কো মিলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে দামেস্ককে সহায়তা করছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগের মেয়াদে স্বীকার করেছিলেন যে বছরের পর বছর ধরে এই ধরনের ‘শতশত’ হামলা হয়েছে।

সিরিয়ার কর্তৃপক্ষ ইসরায়েলি অভিযানের নিন্দা করেছে। তারা জোর দিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তেল আবিব। সূত্র: আরটি 

/এসপি/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের