ইরানে হিজাব না পরায় দই ছুড়ে মারলেন তিনি, সোশাল মিডিয়ায় তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ১০:১৭আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১০:২২

হিজাব দিয়ে চুল ঢেকে না রাখার দায়ে ইরানে দুই নারীর মাথায় টক দুই ছুড়ে মারেন কট্টরপন্থি এক ব্যক্তি। এ ঘটনা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইরানের অল্প বয়সী দুই নারী চুল না ঢেকে কেনাকাটা করতে একটি দোকানে প্রবেশ করেন। পেছন থেকে এক লোক কিছু একটা বলতে থাকে তাদের একজনকে। উত্তেজিত হয়ে দোকানের শেলফ থেকে টক দই নিয়ে দুই নারীর মাথায় ছুড়ে মারেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় দোকানদার। একপর্যায়ে লোকটিকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন। পাশে থাকা আরেকজনও ওদিকে যেতে দেখা যায়।

ঘটনা এখানেই শেষ নয়, এ বিষয়ে ইরানের বিচার বিভাগ বলছে, হিজাব না পরায় দুই নারীকে আটক করা হয়েছে। হিজাব না পরা পুরোপুরি অবৈধ। জনশৃঙ্খলা বিঘ্নিত ঘটানোর অভিযোগে হামলাকারীকেও গ্রেফতার করা হয়েছে। আইন মেনে চলা নিশ্চিত করতে দোকানের মালিককে ‘প্রয়োজনীয় নোটিশ’ জারি করা হয়েছে।

হিজাব না পরার দায়ে গত বছরের সেপ্টেম্বরে তেহরানে গ্রেফতার হন ২২ বছরের কুর্দি তরুণী মাহসা আমিনি। পুলিশি হেফাজতে কয়েকদিন পর মাহসার মৃত্যু হয়। তরুণীর পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে মাহসার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, আগের শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন আমিনি। সেদিন থেকেই ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পরে।

বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় ইরানের পুলিশ। ডিসেম্বর থেকে গ্রেফতার করা হয় হাজার হাজার বিক্ষোভকারীকে। তাদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর করেছে ইরান সরকার।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে জানায়, হিজাব ইস্যুতে কোনও ছাড় দেওয়া হবে না। বিবৃতিতে বলা হয়, হিজাব ইসলামি আইনের একটি অপরিহার্য উপাদান। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবেই থাকবে। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক