এক যুগ পর সৌদি আরবে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৩, ০৫:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৫:০০

প্রায় এক যুগ পর প্রথমবারের মতো সৌদি আরব সফর করছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। দামেস্ক ও রিয়াদের মধ্যে সম্পর্কের যখন উন্নতি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তখন তিনি এই সফরে এসেছেন। ক্রমশ দুই আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে মেকদাদ জেদ্দায় পৌঁছেছেন বলে সৌদি ও সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার সংকটের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। যে প্রচেষ্টায় সিরিয়ার ঐক্য, নিরাপত্তা এবং স্থিতিশীলতা সুরক্ষিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরীয় শরণার্থীদের স্বদেশে প্রত্যাবর্তনের সুবিধার্থে এবং সিরিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক প্রবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করবেন দুই মন্ত্রী।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর। সিরিয়ার সরকারবিরোধীদের সমর্থন দিয়েছিল সৌদি আরব। রাশিয়া ও ইরানের সমর্থনে বিরোধীদের অনেকাংশে পরাজিত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গত কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। যুদ্ধ শুরু পর থেকে আসাদ সরকারের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া রিয়াদের সম্পৃক্ততা বাড়ছে।

আসাদ এই বছর সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করেছেন। গত মাসে সৌদি আরব বলেছে, তারা সিরিয়ায় কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে দামেস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে।

এদিকে, আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন নিয়ে আলোচনার জন্য শুক্রবার আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে সৌদি আরব।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম