সৌদি আরবের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩, ১৯:০২আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৯:০২

সৌদি আরবের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতি বিষয়ে চূড়ান্ত আলোচনা ছাড়াই যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন ছেড়েছে। তবে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সৌদি আরবের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে। বিদ্যমান পার্থক্যগুলো দূর করতে আরও আলোচনা হবে। সরকারি সূত্রও জানিয়েছে, সৌদি প্রতিনিধি দল হুথিদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হুথিদের প্রধান আলোচক মোহাম্মদ আবদুলসালাম শুক্রবার বলেছেন, সৌদি আরব এবং ওমানের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার ছিল গুরুত্ববহ এবং ইতিবাচক। ভিন্ন সময়ে আলোচনা চালিয়ে যাওয়ার আশাসহ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

গত বছর শেষ হওয়া যুদ্ধবিরতি চুক্তি ‘স্থিতিশীল’ করার প্রচেষ্টায় সৌদি আরবের প্রতিনিধিদলটি ইয়েমেনে পৌঁছানোর চারদিন পর বৃহস্পতিবার রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত সানা ছাড়ে।

সৌদি আরব ও ইয়েমেনের সঙ্গে সীমান্ত থাকা ওমান এই আলোচনায় দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করছে। যুদ্ধ বন্ধে বিবদমান পক্ষকে আলোচনায় বসানোর জন্য দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হুথি কর্মকর্তা এএফপিকে বলেছেন, এক্ষেত্রে যুদ্ধবিরতির ব্যাপারে প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছানো গেছে। এটি চূড়ান্ত হলেই ঘোষণা দেওয়া উচিত হবে। যেসব মতপার্থক্য রয়েছে তা দূর করতে আরেক দফা আলোচনার বিষয়ে সমঝোতা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথির ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। হাদির পক্ষ হয়ে হুথির বিরুদ্ধে লড়াই করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জাতিসংঘের হিসাব অনুসারে, কয়েক বছর ধরে চলা ইয়েমেন যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। দেশটির ৩ কোটি জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশই সাহায্যের ওপর নির্ভরশীল।

 

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের