সুদান ছেড়ে পালাতে পারে ৮ লাখ মানুষ, জাতিসংঘের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৩, ১০:২৪আপডেট : ০২ মে ২০২৩, ১০:৩৫

সেনা ও বেসামরিক বাহিনীর লড়াইয়ের কারণে বহু মানুষ সুদান ছাড়ছেন। চলমান সংঘাতের কারণে সম্ভবত ৮ লাখ মানুষ সুদান ছাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। ইতোমধ্যে ৭৩ হাজার মানুষ দেশটি ছেড়েছেন। শনিবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআরের সহকারি হাই কমিশনার রাউফ মাজউ এক ব্রিফিং-এ বলেন, আমরা ধারণা করছি ৮ লাখ ১৫ হাজার মানুষ সুদান ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যেতে পারে। এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

এদিকে ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইট বার্তায় বলেন, আমরা আশা করি এমন পরিস্থিতি দেখতে হবে না, তবে সহিংসতা বন্ধ না হলে আরও বেশি মানুষকে নিরাপত্তার কারণে সুদান থেকে পালিয়ে যাওয়া দেখতে হবে।

আন্তর্জাতিক এ সংস্থাটি বলেছে, গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া লড়াইয়ের পর থেকে ইতোমধ্যে একটি বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সুদানে।

সুদানের সেনাবাহিনীর সঙ্গে কত কয়েদিন বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট আরএসএফের সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসেফের মধ্যে এই সংঘাত।

আন্তর্জাতিক চাপে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছালেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পেছনে একে অপরকে দুষছে সেনা ও আরএসএফ। এ পরিস্থিতিতে শহরে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে সরকারগুলো।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম