গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় কাঁপলো গাজা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৩, ০৮:৫৫আপডেট : ০৯ মে ২০২৩, ১৬:৪৬

আবারও উত্তপ্ত অবরুদ্ধ গাজা উপত্যকা। গভীর রাতে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসলায়েলি বাহিনী। এতে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের তিন নেতাসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও অনেকে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটির আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদক ইউমনা এল সাঈদ জানান, ৯ মে স্থানীয় সময় রাত ২টার দিকে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গাজা উপত্যাকা। বিভিন্ন আবাসিক ভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তিনি বলেন, এখনও সঠিকভাবে জানা যায়নি, কতজন আহত হয়েছেন। আর নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আমাদের কাছে ১০ জন নিহতের তথ্য আছে। যখনই কোনও অ্যাপার্টমেন্ট লক্ষ্যবস্তু করা হয় তখনই বেসামরিক ফিলিস্তিনির হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর তলায় এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে।

এদিকে রাতে ইসলায়েলি বিমান হামলায় নিজেদের ৩ জন নেতা নিহতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। নিহতরা হলেন, জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি, তারিক ইজ আল-দীন। নিহতদের মধ্যে তাদের স্ত্রী ও সন্তানও রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ‘অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো’ নামে একটি অভিযান পরিচালনা করেছে তারা। তিনজন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। যারা ইসরায়েলের দিকে সম্প্রতি রকেট নিক্ষেপের জন্য দায়ী। 

সম্প্রতি ইরায়েলি কারাগারে অনশনের ৮৭ দিনের মাথায় মারা যান ফিলিস্তিনের খাদের আদনান। জবাবে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে ইসলামিক জিহাদ গোষ্ঠী। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে অঞ্চলটিতে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম