আরব লিগের বৈঠক

সৌদি বাদশাহ'র আমন্ত্রণ পেলেন সিরিয়ার আসাদ

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৩, ১৪:৫৫আপডেট : ১১ মে ২০২৩, ১৪:৫৫

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আরব লিগের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। চলতি মাসের ১৯ তারিখে রিয়াদে অনুষ্ঠিত হবে আরব লিগের বৈঠক। সৌদি প্রেস এজেন্সি বুধবার এ তথ্য জানিয়েছে।

দামেস্কে প্রেসিডেন্ট সঙ্গে বৈঠকের সময় জর্ডানের রাষ্ট্রদূত নায়েফ বিন বন্দর আল-সুদাইরি আমন্ত্রণটি হস্তান্তর করেছিলেন। এ সময় সিরিয়ার সরকার এবং জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে শুভেচ্ছা জানান তিনি। জবাবে বাদশাহ ও যুবরাজকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান আল-আসাদ।

কায়রোতে রবিবার এক বৈঠকে সংস্থাটিতে সিরিয়ার সদস্যপদ পুনরুদ্ধার করে আরব লিগ। দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বৈঠকে সংস্থাটির ২২টি দেশের মধ্যে ১৩টির পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিরিয়ার গৃহযুদ্ধের অবসান এবং শরণার্থী সংকট ও মাদকপাচার বন্ধের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। এসব লক্ষ্য অর্জনের জন্য মিসর, সৌদি আরব, লেবানন, জর্ডান ও ইরাকের সমন্বয়ে গঠিত একটি কমিটি সিরিয়াকে সহযোগিতা করবে।

২০১১ সালে আসাদের বিরুদ্ধে চলা গণবিক্ষোভের ওপর নৃশংস ক্র্যাকডাউনের জন্য সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছিল আরব লিগ থেকে। সিরিয়ায় চলা গৃহযুদ্ধে দেশটির প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে। ২ কোটি ৩০ লাখের বেশি মানুষ হয় বাস্তুচ্যুত।

রাশিয়ার সামরিক সহযোগিতায় ২০১৫ সালে দেশের বেশিরভাগ ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পান প্রেসিডেন্ট আসাদ। এরপর আরব প্রতিবেশীরা তার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের পর সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়া গতি পায়।

সূত্র: আরব নিউজ 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম