ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে পিআইজে

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৩, ২২:১০আপডেট : ১৪ মে ২০২৩, ২২:১০

ভয়াবহ সংঘর্ষের পর মিসরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ দল- পিআইজে। শনিবার (১৩ মে) স্থানীয় সময় রাত ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। মিসরের আল কাহেররা সংবাদমাধ্যমের বরাতে রবিবার এ খবর জানিয়েছে আল জাজিরা। 

আন্তঃসীমান্ত সংঘর্ষের শুরুটা হয়েছিল ২০২১ সালের ১০ দিনব্যাপী যুদ্ধের মাধ্যমে। চলতি মাসের ৯ তারিখ থেকে আবারও ভয়াবহ রূপ ধারণ করে সংঘর্ষ। সেদিন ইসরায়েলি বিমান হামলায় ৩ জন উর্ধ্বতন ইসলামিক জিহাদ কমান্ডার নিহত হন। 

এক ঘোষণায় মিসর জানিয়েছে, এই যুদ্ধবিরতির মাধ্যমে উভয়পক্ষই বেসামরিক জনগণের ওপর হামলা, বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানো থেকে বিরত থাকবে।    

ইসলামিক জিহাদ গ্রুপের মুখপাত্র দাউদ শিহাব বলেন, ‘মিসরের যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সম্মতি জানাচ্ছি আমরা। যতক্ষণ পর্যন্ত ইসরায়েলিরা এ চুক্তি মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত আমরাও মেনে চলব।’

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ফিলিস্তিনিরা আবার কোনও রকেট হামলা করবে কী না, এর ওপর নির্ভর করছে যুদ্ধবিরতি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব আমরা।

গত এক বছরে ইসরায়েল-ফিলিস্তিনের দূরত্ব আরও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত অভিযান এবং নির্বিচারে হত্যায় ফিলিস্তিনিদের ক্ষোভ চরমে পৌঁছেছে। গত বছর ইসরায়েলে চরম ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আগ্রাসন বাড়ে। এর জেরেই মূলত সাম্প্রতিক মারাত্মক সংঘর্ষের উৎপত্তি। 

সূত্র: আল জাজিরা 

/এটি/ /এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম