পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৩, ১৩:১১আপডেট : ২২ মে ২০২৩, ১৩:১৬

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বালাতা শরণার্থী শিবিরে সোমবার ভোর ৪টার দিকে অভিযান শুরু হয়।  

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সকালে নিহত তিন ব্যক্তিকে শনাক্ত করেছে। তারা জানিয়েছে, একজনের নাম মোহাম্মদ আবু জায়তুন ফাথি। তার বয়স ৩২। বাকি দুই জন হলেন, ৩০ বছরের আবু রিজক এবং ২৪ বছরের আবদুল্লাহ আবু হামদান।

মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় আরও অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের গুলি লেগেছে। বাকিরা টিয়ার গ্যাসের কারণে আহত হয়েছিলেন।

আল জাজিরার খবরে বলা হয়, অভিযানে বিশেষ বাহিনীর সদস্যদের পাশাপাশি শতাধিক ইসরায়েলি সেনা অংশ নেন। চার ঘণ্টার অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত। 

হত্যার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে তারা জানিয়েছে, সশস্ত্র কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রও বাজেয়াপ্ত হয়েছে।

২০২২ সালে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ৩০ শিশুসহ ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। চলতি বছরের এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২৬ শিশুসহ কমপক্ষে ১৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ৯ থেকে ১৩ মে অবরুদ্ধ গাজা উপত্যকায় চার দিনব্যাপী হামলার সময় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয় ৩৬ ফিলিস্তিনি। 

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক