ওমরা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৩, ১৪:২৯আপডেট : ২৪ মে ২০২৩, ১৪:৩৪

আগামী মাসের শেষ দিকে পবিত্র হজ পালন করবেন মুসল্লিরা। তারই প্রস্তুতির অংশ হিসেবে ৪ জুনের পর নতুন করে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না মুসল্লিরা। সৌদির হজ এবং ওমরা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, হজের আগে নতুন করে আবেদনের সুযোগ পাবেন না কেউ। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গাল্ফ নিউজ।

হজকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের মক্কায় পাড়ি জমাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজযাত্রীদের স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। এ অবস্থায় সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, হজের আগে নতুন করে ওমরার অনুমতি দেওয়া হচ্ছে না।

যাদের কাছে ওমরা'র অনুমতি আছে তাদের ২০ জ্বিলকদ অর্থাৎ আগামী ১৮ জুনের মধ্যে মক্কা নগরী ত্যাগ করতে হবে। এর আগে সৌদির জননিরাপত্তা বিভাগের সাধারণ অধিদফতর জানিয়েছিল, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশের অনুমতি দেবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা ১৪৪৪ হিজরি সনের ২৫ শাওয়াল থেকে কার্যকর হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী