ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বসতি স্থাপনকারী

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৩, ১৩:১৫আপডেট : ২৭ মে ২০২৩, ১৩:১৫

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি এক বসতি স্থাপনকারীর হাতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনের দক্ষিণে শুক্রবার এ ঘটনা ঘটে। এসব জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।  

মন্ত্রণালয় জানায়, হেবরনের দক্ষিণে ২৮ বছর বয়সী আলা কায়সিয়ারকে গুলি করে হত্যা করেছে দখলদাররা।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। দেশটির সামরিক বাহিনী জানায়, তেনে ওমারিম বসতিতে ফিলিস্তিনি ব্যক্তিটি এক বাসিন্দাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। একজন সশস্ত্র বেসামরিক লোক তখন তাকে গুলি করে।

অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ।

সামরিক বাহিনী বলেছে, হামলাকারীকে ‘পরাস্ত’ করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলি কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলি মিডিয়া বলছে, ইহুদিদের শাভুত উৎসবের প্রার্থনায় বসতিতে লোকজন জড়ো হওয়ার সময় ঘটনাটি ঘটে। সাইটটির নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, একজন ফিলিস্তিনি পুরুষ একটি গেটের নিচে হামাগুড়ি দিচ্ছে এবং ছুরি হাতে বসতিতে ঢুকছে। ভিডিওটিতে কথিত ছুরিকাঘাতের চেষ্টা বা লোকটিকে গুলি করা হয়েছে, তা দেখানো হয়নি।

কায়সিয়ার এক আত্মীয় রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, ‘৯ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন কায়সিয়ার। সে কোনও সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল না’।

তিনি বলেন, ‘আমার ভাই মুরাদ এবং আমার স্বামী একটি অবৈধ বসতিতে গুলি চালানো এবং তিনজনকে আহত করার অভিযোগে ১৭ বছর ইসরায়েলি কারাগারে থাকার পর ছয় মাস আগে মুক্তি পান’।

কোনও সশস্ত্র গোষ্ঠী কায়সিয়ারকে সদস্য বলে দাবি করেনি।

এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে সহিংসতা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং কমপক্ষে ১৯ ইসরায়েলি ও বিদেশি নিহত হয়েছে সহিংসতায়।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের