পশ্চিম তীরে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৩, ০১:১৫আপডেট : ৩০ মে ২০২৩, ০১:১৫

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। উত্তরের শহর জেনিনে সোমবার একটি অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটায় ইসরায়েলি সেনারা।

নিহত ব্যক্তির নাম আশরাফ মোহাম্মদ ইব্রাহিম। ৩৭ বছরের ইব্রাহিম ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থার  কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিনে ইসরায়েলি দখলদারদের গুলি করে হত্যা করেছে ইব্রাহিমকে।

অন্যদিকে ইসরায়েলি সেনারা বলছেন, জেনিনে সোমবার সন্ত্রাসবিরোধী অভিযান চলছিল। এ সময় একদল সন্ত্রাসী তাদের ওপর গুলি ছুড়তে শুরু করে। জবাবে তারাও পাল্টা গুলি চালায়। সন্দেহভাজনরা বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসও নিক্ষেপ করেছে।

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা গ্রুপ অ্যাডভোকেসি বলছে, জেনিন থেকে ইসরায়েলি সেনারা ৬ জনকে গ্রেফতার করে।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে পশ্চিম তীরের দখল ইসরায়েলের হাতে রয়েছে। অঞ্চলটিতে প্রায়ই অভিযান চালায় ইসরায়েলি সেনারা।

এএফপির তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনি সহিংসতায় কমপক্ষে ১৫৫ ফিলিস্তিনি, ২০ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে।

সূত্র: আরব নিউজ 

 

 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম