সামুদ্রিক নিরাপত্তা জোটে মার্কিন সঙ্গ ছাড়লো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৩, ১৮:৪১আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৪১

মার্কিন নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা জোট থেকে দুই মাস আগে সদস্যপদ প্রত্যাহারের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৩১ মে) পারস্য উপসাগরীয় দেশটি এমন দাবি করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘অংশীদার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা মূল্যায়ন করে সম্মিলিত সামুদ্রিক জোট থেকে দুই মাস আগে সদস্যপদ প্রত্যাহার করা হয়েছে।’

মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সংলাপ এবং কূটনৈতিক সম্পৃক্ততায় আবুধাবি প্রতিশ্রুতিবদ্ধ।

লোহিত সাগর এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং জলদস্যু দমনে কাজ করে ৩৪ সদস্য বিশিষ্ট এই সামুদ্রিক জোটটি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত জোটটির সদর দফতর বাহরাইনে।

প্রায় দেড় মাস আগে হরমুজ প্রণালীর কাছে পরপর সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকার জব্দ করে ইরান। এ ঘটনায় মার্কিন প্রতিক্রিয়া না দেখতে পেয়ে সেটিকে চুক্তির লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা করে আবুধাবি।

সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম