কাতারকে পাশে টানছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৩, ১৩:৩০আপডেট : ১৯ জুন ২০২৩, ১৩:৩০

২০১৭ সালে সৌদি আরবের নেতৃত্বে আরব উপসাগরীয় অঞ্চলের চারটি দেশ কাতারকে বয়কট করে। এ নিয়ে অঞ্চলটিতে কম উত্তেজনা ছড়ায়নি। পুরনো শত্রুতা ভুলে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে একমত হয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং দূতাবাস চালু করতে যাচ্ছে এই দুই দেশ। কাতার দূতাবাস খুলছে আবুধাবিতে। দুবাইতে কনস্যুলেটও চালু করবে দেশটি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দোহায় তাদের দূতাবাস খুলবে।

রাজনৈতিক বিরোধের জেরে ২০১৭ সালের জুনে সৌদি আরব এবং তার চার ঘনিষ্ঠ আরব মিত্র – সংযুক্ত আরব আমিরাত, মিসর এবং বাহরাইন কাতারের ওপর সর্বাত্মক অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধের ঘোষণা দেয়। এতে ছোট উপসাগরীয় দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাতারকে পাশে টানছে আমিরাত

তাদের অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসী গোষ্ঠীদের মদদ দিচ্ছে। ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে দোহা এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসে। এর সাড়ে তিন বছর পর ২০২১ সালের জানুয়ারিতে বয়কট প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোট।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক