পশ্চিম তীরে ইসরায়েলি বসতি শান্তির পথে বাধা: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৩, ১৮:০১আপডেট : ১৯ জুন ২০২৩, ১৮:০২

দখলকৃত পশ্চিম তীরে হাজার হাজার ভবন নির্মাণে ইসরায়েলি পরিকল্পনা চিন্তার ভাঁজ ফেলেছে যুক্তরাষ্ট্রের কপালে। ওয়াশিংটন বলছে, এ ঘটনায় তারা ভীষণ উদ্বিগ্ন। শান্তি স্থাপনে আলোচনার তাগিদ দিয়েছে জো বাইডেন প্রশাসন।

পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চার হাজার ৫৬০টি হাউজিং ইউনিট অনুমোদনের পরিকল্পনাগুলো আছে ইসরায়েলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের এজেন্ডায়। আগামী সপ্তাহে তা তুলে ধরা হবে। যদিও এখন কেবল ১ হাজার ৩৩২টি চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে। বাকিগুলো প্রাথমিক ছাড়পত্রের অপেক্ষায়। 

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ‘আমরা এই ভূখণ্ডে (পশ্চিম তীর) ইসরায়েলি দখলের বন্দোবস্তের বিকাশ এবং শক্তিশালীকরণ অব্যাহত রাখব।’

বিশ্বের বেশিরভাগ দেশ ১৯৬৭ সালে দখল করা জমিতে ইসরায়েলের বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। আর এই বিষয়টাই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম কারণ। ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায নিয়ে পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ এ পদক্ষেপে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনাকে ওয়াশিংটন শান্তির পথে বাধা হিসেবে দেখে। বসতি সম্প্রসারণ বন্ধ করার জন্য মার্কিন চাপ সত্ত্বেও এমনটা হয়েছে। আমরা ইসরায়েলকে উত্তেজনা কমানোর জন্য সংলাপে আসার আহ্বান জানাচ্ছি।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘দীর্ঘদিন ধরে চলে আসা নীতি অনুসারে যুক্তরাষ্ট্র এমন একতরফা পদক্ষেপের বিরোধিতা করে যা একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান অর্জনকে আরও কঠিন করে তোলে। এটি শান্তির পথে বাধা।

জানুয়ারিতে ফের ক্ষমতায় আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মীয় জোট সরকার পশ্চিম তীরে ৭ হাজারের বেশি নতুন আবাসন ইউনিটের অনুমোদন দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান 

/এসপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম