তল্লাশি চৌকিতে ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৩, ১৪:৫০আপডেট : ২৫ জুন ২০২৩, ১৪:৫৪

ইসরায়েলি বাহিনীর হামলায় আবারও প্রাণ গেলো এক ফিলিস্তিনি কিশোরের। অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া সামরিক তল্লাশি চৌকিতে গোলাগুলির ঘটনায় ১৭ বছর বয়সী ইসহাক হামদি আজলুন নিহত হন। রবিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আলজুনিকে নিজেদের সদস্য বলে দাবি করেছে আল-আকসা শহীদ ব্রিগেড। এই গোষ্ঠীটি ফাতাহ-এর সশস্ত্র শাখা। বিবৃতিতে ব্রিগেড দাবি করেছে, ‘আমাদের বীর যোদ্ধারা কালান্দিয়া তল্লাশি চৌকিতে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করতে সক্ষম হয়েছিল।’ 

পুলিশ জানিয়েছে, চেকপয়েন্টে একটি ‘এম-১৬’ রাইফেল নিয়ে হামলা চালিয়েছিল ওই কিশোর।

কালান্দিয়া তল্লাশি চৌকিটি পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে রামাল্লায় প্রবেশের প্রধান পথ।

সম্প্রতি পশ্চিম তীরের জেনিনের শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায় পাঁচ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর উত্তেজনা বেড়েছে অঞ্চলটিতে।

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান