জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৩, ১৫:১৮আপডেট : ২৯ জুন ২০২৩, ১৬:৩২

সৌদি আরবের জেদ্দায় আমেরিকান কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বুধবার এ তথ্য জানিয়েছে।

এসপিএ জানায়, নিরাপত্তা কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্র হাতে একজনকে থামানোর চেষ্টা করেছিল। এ সময় বন্দুকধারী গুলি চালায়। নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালালে বন্দুকধারী ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুলিতে আহত হন এক নেপালি নিরাপত্তা কর্মী। পরে তার মৃত্যু হয় হাসপাতালে। নিহত নিরাপত্তা কর্মী কনস্যুলেটে কাজ করতেন।

এসপিএ আরও জানায়, সশস্ত্র লোকটি কনস্যুলেট ভবনের কাছে একটি গাড়ি পার্ক করেছিলেন। তারপর বন্দুক হাতে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসেন।

মক্কা অঞ্চলের পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

সূত্র: আরব নিউজ 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের