লেবাননের ওপর দিয়ে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ছুড়লো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৩, ১১:৩২আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৩৫

লেবানন সীমান্তবর্তী সিরিয়ার হোমস নগরীর কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার (২ জুলাই) ভোরের দিকে একাধিক হামলার খবর দিয়েছে দেশটির সেনাবাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার নিয়ন্ত্রিত হোমস নগরীর কাছাকাছি বেশ কিছু অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল। ক্ষেপণাস্ত্রগুলো লেবাননের রাজধানী বৈরুতের কিছু অংশের ওপর দিয়ে যায়। পরে হোমস শহরের আশেপাশে অবস্থানে আঘাত হানে।

কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও কিছু অবকাঠামো ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সানা।

এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেছেন, যুদ্ধবিমানগুলো সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যাটারিতে হামলা চালিয়েছে। কারণ, সেখান থেকে ইসরায়েলের দিকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে শনিবার আদ্রেই টুইটারে বলেছিলেন সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ছুটে আসা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছিল। এতে কেউ আহত বা নিহত হননি।

চলতি বছর সিরিয়ার বিমানবন্দর এবং বিমান ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহসহ সিরিয়া ও লেবাননের মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে দায়ী করছে তেল আবিব। তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি নেতানিয়াহু সরকারের। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম