ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এখনই নয়: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৩, ১৮:৫০আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৮:৫০

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় এখনই হামলার ইচ্ছা নাই বলে জানিয়েছেন ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা শীতল করার চেষ্টা করেছে ওয়াশিংটন। 

জাচি হানেগবি বলেন, ‘তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করার পাশাপাশি উত্তেজনা কমাতে পারে এমন পদক্ষেপের রূপরেখার প্রয়াসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা থেকে কি সিদ্ধান্ত হবে তা স্পষ্ট নয়।’

হ্যানেগবি চ্যানেল ১৩ টেলিভিশনকে আরও বলেন, ‘অবশ্য কোনও চুক্তিই ইসরাইলকে বাধ্য করবে না। কারণ পারমাণবিক অস্ত্রধারী ইরানকে অস্তিত্বকে অনেকেই হুমকি হিসেবে দেখে।’

ইরানের বিরুদ্ধে পূর্বনির্ধারিত হামলার বিষয়ে ইসরায়েল কোনও সিদ্ধান্ত নিয়েছে কিনা জানতে চাইলে হানেগবি বলেন, ‘না। কারণ ইরানিরা থেমে গেছে। হয়তো কিছু সময়ের জন্য। আমরা যে সীমা নির্ধারণ করে দিয়েছি সেই স্তরে ইরান ইউরেনিয়ামকে এখন আর সমৃদ্ধ করছে না।’

তিনি বলেন, ‘কিন্তু এটা ঘটতে পারে। তাই আমরা সেই মুহুর্তের জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি এমনটা হয় তবে একটি ধর্মান্ধ শাসনের বিরুদ্ধে ইসরায়েলের জনগণকে রক্ষা করতে আমরা প্রস্তুত।’

নেতানিয়াহু সরকার ইরানের ইউরেনিয়াম ৯০ শতাংশ সমৃদ্ধকরণকে ‘লাল লাইন’ হিসেবে বেধে দিয়েছে। ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধকরণকে ৬০ শতাংশ বিশুদ্ধতায় উন্নীত করেছে।

সূত্র: আরব নিউজ 

/এসপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম