বাগদাদ থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিলো সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৩, ০১:১৯আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:১৯

দূতাবাসে হামলার ঘটনায় ইরাকের বাগদাদ থেকে দূতাবাসের কর্মী ও কার্যক্রম সাময়িক সরিয়ে নিয়েছে সুইডেন। শুক্রবার (২১ জুলাই) নিরাপত্তাজনিত কারণে  দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সুইডশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও সব কার্যক্রম নিরাপত্তার স্বার্থে স্টকহোমে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আর কোন কথা বলেননি তিনি।

এর আগে দূতাবাসে হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রোম এক বিবৃতিতে বলেছিলেন, যা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এর তীব্র নিন্দা জানাই।

স্টকহোমে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বাগদাদে হামলা চালায় কয়েক শ’ ইরাকি নাগরিক। তারা দূতাবাসে আগুন দেয়।

ইরাক সরকার এই হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করেছে।

/এসএইচ/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক