বিতর্কিত ভোটের আগে হাসপাতালে নেতানিয়াহু, বসানো হলো পেসমেকার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১১:৩০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:৩০

ফিলিস্তিন ভূখণ্ডে আগ্রাসন এবং বিচার বিভাগে সংস্কার বিতর্কের মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ্য হয়ে পড়েছেন। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হয়েছেন হাসপাতালে ভর্তি। পরীক্ষা-নিরিক্ষা শেষে চিকিৎসকরা তার বুকে পেসমেকার স্থাপনের সিদ্ধান্ত নেন। শনিবার রাতেই শেষ হয় জরুরি অস্ত্রোপচার।  

শেবা মেডিক্যাল সেন্টারের চিকিৎকরা বলেছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। প্রধানমন্ত্রী ভালো আছেন। তার জীবনের কোনও হুমকি নেই।

অস্ত্রোপচারের আগে একটি ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, তিনি চমৎকার বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ শুনছেন। বিচার বিভাগের বিতর্কিত পরিবর্তনের বিষয়ে সংসদে একটি ভোটের আগে নেতানিয়াহুর হাসপাতালে ভর্তি হলেন। সোমবার সন্ধ্যায় এ নিয়ে পার্লামেন্টে ভোটের কথা।  

নেতানিয়াহুর বিতর্কিত পরিকল্পনায় যা আছে

এই সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া আইনপ্রণেতাদের কেউ দায়িত্ব পালনের জন্য অযোগ্য হলে, তাকে অপসারণ করাটা আদালতের জন্য আগের চাইতে কঠিন করার প্রস্তাব রাখা হয়েছে।

এতে ইসরায়েলের হাইকোর্টের ক্ষমতা কমানো হবে এবং পার্লামেন্টের সদস্যরা এমন সব আইন পাস করতে পারবেন - যা আদালত এর আগে খারিজ করে দিয়েছে বা কার্যত অসাংবিধানিক বলে মত দিয়েছে।

পরিকল্পনায় আরও বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে রাজনীতিবিদদের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ করা হবে। মন্ত্রীরা তাদের নিজস্ব আইন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন।

ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, নতুন পরিকল্পনায় ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট বা কেনেসেটের ক্ষমতা এমনভাবে বাড়বে যে তারা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৬১ জন এমপির সমর্থন পেলেই সুপ্রিম কোর্টের যে কোনও সিদ্ধান্ত পাল্টে দিতে পারবেন।

অভূতপূর্ব বিক্ষোভ

বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে ৭ মাস ধরে চলছে বিক্ষোভ। এমন বিক্ষোভ আর দেখেনি ইসরায়েল। সংস্কারের নামে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে সরকার, এমন অভিযোগ বিক্ষুব্ধদের।

প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীর সদস্যরাও। প্রশাসনিক এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে, শনিবার দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন ১০ হাজার রিজার্ভ স্বেচ্ছাসেবী। 

সূত্র: বিবিসি, জেরুজালেম পোস্ট 

/এসপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম