পশ্চিম তীরে মাথায় গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ১২:০০আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১২:২২

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী মাথায় গুলি করে এক কিশোরকে হত্যা করেছে। কালকিলিয়া শহরে বুধবার রাতে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কিশোরের বয়স ১৪। মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে কালকিলিয়া স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি সেনারা কালকিলিয়া শহরের পশ্চিমাঞ্চলের নাক্কার জেলায় গভীর রাতে হামলা চালায়। যারা তাদের বাধা দিয়েছে তাদের ওপর গুলি ও রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ফিলিস্তিনিরা।

এ ঘটনায় ইসরায়েল এখনও কোনও মন্তব্য করেনি। 

ইসরায়েল অভিযান জোরদার করছে

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা বা আহত করেছে এমন ধারাবাহিক ঘটনার মধ্যেই ফিলিস্তিনি কিশোরের হত্যার ঘটনা ঘটলো। ফিলিস্তিনিরা যেখানে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় আন্তর্জাতিক আইন মেনে, সেখানে গত ১৫ মাস ধরে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি শহরে অভিযান, রাস্তায় হামলা এবং ফিলিস্তিনি গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপন পরিস্থিতিকে নাজুক করে তুলেছে।

জাতিসংঘ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে দুই রাষ্ট্র নীতির তাগিদ দিলেও তা আমলে নেয় না ইসরায়েল সরকার।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

/এসপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম