ইরানের জন্য মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাবে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৩



আগামী দুই বছরের মধ্যে ইরানের জন্য মহাকাশে একটি উপগ্রহ পর্যবেক্ষণ ব্যবস্থা পাঠাবে রাশিয়া। বৃহস্পতিবার রুশ স্পেস মনিটরিং সিস্টেমের প্রধান লিওনিদ ম্যাক্রদেঙ্কো এ তথ্য জানিয়েছেন।

লিওনিদ ম্যাক্রদেঙ্কো বলেন, আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা ইরানের সঙ্গে উপগ্রহ উৎক্ষেপণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরের আশা করছি। এ সময়ের মধ্যে চুক্তি সই হলে ২০১৮ সালের শেষ নাগাদ এটি উৎক্ষেপণ করা সম্ভব হবে।

২০১৫ সালের আগস্টে মস্কোয় অনুষ্ঠিত রাশিয়ার ১২তম আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ বিষয়ক মেলায় তেহরান ও মস্কোর মধ্যে এ সংক্রান্ত প্রাথমিক আলোচনা হয়। সে সময় ইরানের গবেষণা প্রতিষ্ঠান ‘বোনিয়ান দানেশ শার্ক’ রাশিয়ার তিনটি কোম্পানির সঙ্গে একটি উপগ্রহ পর্যবেক্ষণ ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে প্রাথমিক সমঝোতাপত্র সই করে। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন ও ফেডারেল স্পেস এজেন্সির পরিচালক ইগোর কোমারভের উপস্থিতিতে ওই সমঝোতাপত্র সই হয়।

ইরানের জন্য মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাবে রাশিয়া

সমঝোতা অনুযায়ী রাশিয়ার তিনটি কোম্পানি ইরানের প্রতিষ্ঠানটিকে একটি দূর-নিয়ন্ত্রিত উপগ্রহ ব্যবস্থা তৈরিতে সাহায্য করবে। এই ব্যবস্থার মাধ্যমে ভূপৃষ্ঠ, বায়ুমণ্ডল ও সাগর-মহাসাগরের সব তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

সমঝোতা অনুযায়ী এ ব্যবস্থা পরিচালনার মূল প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বোনিয়ান দানেশ শার্ক। উপগ্রহ ব্যবস্থা পরিচালনার জন্য ভূমিতে অবস্থিত ভৌত অবকাঠামো নির্মাণ করে দেবে রুশ প্রতিষ্ঠান এনপিকে বিএআরএল।

কৃত্রিম উপগ্রহণ নির্মাণ ও তা নিক্ষেপের দায়িত্ব পালন করবে রুশ কোম্পানি ভিএনআইআইইএম। রাশিয়ার সোইয়ুজ রকেটের সাহায্যে উপগ্রহটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে।

গত কয়েক বছরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইরান। শান্তিপূর্ণ কাজে মহাকাশকে ব্যবহারের লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে ১৯৫৯ সালে যে আন্তর্জাতিক কমিটি গঠন করা হয় তেহরান অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম