পাকিস্তান-আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১৫:১৬আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৫:২১

কাজে যাওয়ার পথে শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন শ্রমিক। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ট্রাকের নিচে আইইডি বিস্ফোরণে তারা নিহত হন। রবিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত ওয়াজিরিস্তানে।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় হামলা হয়।

খাইবার পাখতুনখোওয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে একটি নির্মাণ প্রকল্পে যাওয়ার পথে শ্রমিকদের বহনকারী ট্রাকটিতে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে, আইইডি বিস্ফোরিত হয়ে তারা প্রাণ হারান।

ওয়াজিরিস্তানের উপ-কমিশনার রেহান খাতুক রয়টার্সকে জানান, শ্রমিকরা সেনাবাহিনীর একটি নির্মাণাধীন ঘাঁটিতে যুক্ত ছিলেন।

এই প্রতিবেদনে লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।

গত কয়েক বছর পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্ত এলাকায় এ ধরনের হামলা বেড়েছে। এসব ঘটনায় সশস্ত্র তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে দায়ী করে আসছে ইসলামাবাদ। শুধু খাইবার পাখতুনখোওয়া প্রদেশেই চলতি বছর ৩০০ জনের বেশি নিহত হন। যার অধিকাংশের দায় স্বীকার করেছে টিটিপি।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম