দেশীয় আইনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রয়েছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১৭:১০আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৭:১০

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেশটির পার্লামেন্ট দ্বারা প্রতিষ্ঠিত একটি কাঠামোর ওপর ভিত্তি করে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামি। তেহরান ৬০ শতাংশ সমৃদ্ধকরণের গতি কমিয়ে দেওয়ার প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি এ তথ্য দেন।

তেহরানে রবিবার ইসলামি বলেন, ‘আমাদের সমৃদ্ধকরণ কৌশলগত কাঠামো আইনের ওপর ভিত্তি করে অব্যাহত রয়েছে।’

চলতি মাসের শুরুর দিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরান যে গতিতে ইউরেনিয়াম জমা করছিল তা কমিয়ে দিয়েছে। এটি এমন একটি পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে ইরানের পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনা শুরু করতে পারে।

২০২০ সালে ইরানের কট্টরপন্থি পার্লামেন্ট একটি আইন পাস করে। এতে বলা হয়, তেহরানের ২০১৫ সালের চুক্তিতে অংশ নেওয়া অন্য পক্ষগুলোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আপত্তি থাকলে সরকার এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবে। 

ওয়াশিংটন ২০১৮ সালে পারমাণবিক চুক্তিটি বাতিল করে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। সেই থেকে তেহরান চুক্তিতে নির্ধারিত পারমাণবিক নিষেধাজ্ঞাগুলো লঙ্ঘন করতে শুরু করে।

পারমাণবিক চুক্তির অধীনে কেবল ৩ দশমিক ৬৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান। তবে ২০২১ সালে এটিকে ৬০ শতাংশে সমৃদ্ধ করা শুরু করে তেহরান। এটি এমন একটি পদক্ষেপ যা পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি নিয়ে গেছে ইরানকে। যদিও তেহরান বারবার পারমাণবিক বোমা তৈরির ইচ্ছার কথা অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স

/এসপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম