সিরিয়ায় আসাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ গড়ালো দ্বিতীয় সপ্তাহে

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ২৩:৫৯আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২৩:৫৯

সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে চলমান বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ দাবি করছেন। সোমবার সুওয়াইদা শহরে একটি প্রাদেশিক সড়ক  বন্ধ করে দেন প্রতিবাদকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

অ্যাক্টিভিস্টদের পরিচালিত একটি সংগঠনের ভিডিওতে দেখা গেছে, কয়েক শ’  মানুষ সুওয়াইদা শহরের মূল চত্বরে জড়ো হয়েছেন। তাদের হাতে রয়েছে দ্রুজ পতাকা। তারা স্লোগান দিচ্ছিলেন, সিরিয়া দীর্ঘজীবী হোক, আসাদের পতন হোক।

আরেকটি  ভিডিওতে দেখা গেছে, রবিবার ক্ষমতাসীন বাথ পার্টির  একটি শাখা কার্যালয়ের দরজা লাগিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা।

জ্বালানির মূল্যবৃদ্ধি, আর্থিক দুর্নীতি ও সরকারের অব্যবস্থাপনা সরকারবিরোধী বিক্ষোভকে গতি দিয়েছে। বিক্ষোভকারীরা একাধিকবার  আসাদের পদত্যাগ দাবি করেছেন।  পুরো দক্ষিণাঞ্চলে ধীরে ধীরে বিক্ষোভ জোরালো হচ্ছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অন্তবর্তীকালীন সরকারের পক্ষে একটি রেজুলেশন দাবি  করছেন। এছাড়া ১২ বছর আগে  সরকারবিরোধী বিক্ষোভের সময় গুম হওয়া ব্যক্তিদের ফেরত চাইছেন তারা।

চলতি বছর জুন মাসে জাতিসংঘ বলেছিলে, সিরিয়ার ১২ বছরের সংঘাত  দেশটির ৯০ শতাংশ জনগণকে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে এনেছে। একই সঙ্গে বাড়ছে খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম এবং থাকছে না বিদ্যুৎ।

বিক্ষোভ নিরসনে সরকার কোনও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। পুনর্মিলন প্রধান ওমর রাহমুন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা চরমপন্থি গোষ্ঠীর পক্ষে কাজ করছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম