সিরিয়ায় ইরানপন্থি সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০

সিরিয়ার পূর্ব দেইর ইজোর প্রদেশে ইরান-সমর্থিত সংগঠনগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান-সমর্থিত সংগঠনগুলো দেইর ইজোরের পূর্বে একটি এলাকায় জড়ো হয়েছিল। এ সময় মার্কিন যুদ্ধবিমান দুটি সামরিক যানকে লক্ষ্যবস্তু করে। এতে সামরিক যানে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। তবে কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরান-সমর্থিত সংগঠনগুলো দেইর ইজোরের পূর্বে আবু কামাল, মুহসান এবং আল-মায়াদিন জেলায় অবস্থান করছে বলে জানা গেছে। এসব সংগঠন এবং রাশিয়ার সহায়তায় ২০১৭ সালের নভেম্বরে মধ্য ও পশ্চিম দেইর এজোর প্রদেশ আইএসমুক্ত করে আসাদ সরকার।

শুক্রবার সিরিয়ায় পিকেকে গোষ্ঠীর রকেট হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হওয়ার পর এই হামলা চালানো হয়। মানবিজ জেলার উত্তরাঞ্চল দখলের পর পিকেকে জারাব্লুসের একটি গ্রামে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। প্রতিক্রিয়ায় পিকেকে’র অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় আরব উপজাতিরা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম