ইরাকে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের সঙ্গে এরবিলের সংযোগকারী মহাসড়কটি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সমর্থকরা। বিক্ষোভ চলাকালে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গুরুত্বপূর্ণ মহাসড়কটি বন্ধ করে দেয় আরব সম্প্রদায়ের লোকজন। এ নিয়ে আরব ও কুর্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় কিরকুকে কারফিউ জারি করেছেন প্রধানমন্ত্রী।

শনিবার ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী কারফিউ জারির নির্দেশনার পাশাপাশি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীকে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

কিরকুকে বিবদমান সবপক্ষকে সহিংসতা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন তিনি। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় সরকার, নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, মহাসড়কটি ইরাকি তুর্কমেনরা বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরটিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারী ঢিল ছোড়ার পাশাপাশি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস ছুড়ে। কয়েকজন নিরাপত্তা সদস্য আহত হন।

একজন প্রবীণ কুর্দি নেতা বলেছেন, কিরকুক থেকে এরবিল পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে দাঙ্গাকারীরা। তারা এখানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে রেখেছে।

এ দিকে উত্তেজনা না বাড়াতে সবাই শান্ত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম