ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৯

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকারের পূর্ণ বাস্তবায়ন ছাড়া মধ্যপ্রাচ্যে কোনও শান্তি অর্জিত হবে না। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মাহমুদ আব্বাস বলেছেন, যারা মনে করেন ফিলিস্তিনি জনগণ তাদের পূর্ণ ও বৈধ জাতীয় অধিকার উপভোগ ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করতে পারে তারা ভুল করবেন।

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ এবং বিশ্বের দেশগুলোকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের প্রতি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের আবেদন জানান মাহমুদ আব্বাস। মধ্যপ্রাচ্য শান্তি অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের অংশগ্রহণে এই সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, জাতিসংঘ সম্মেলনের আয়োজন করলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো যাবে। ভবিষ্যতের পরিস্থিতি যেন আরও অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বার্তা হলো তাদের উচিত পূর্ণ সাহসিকতার সঙ্গে দায়িত্ব গ্রহণ এবং ফিলিস্তিনের অধিকার আদায় সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়ন করা।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম