ইসরায়েলে হামাসের হামলা যুক্তরাষ্ট্রের ব্যর্থ পররাষ্ট্রনীতির ফসল: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ২৩:০৯আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০১:১৪

গত কয়েক দশকের মধ্যে ইসরায়েলে হামাসের এমন হামলা দেখেনি বিশ্ব। ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়ন ও দখলদারিত্বের জেরে শনিবার হাজারো রকেট হামলা চালিয়েছে হামাস। এ প্রসঙ্গে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মনে করেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই ইসরায়েলে হামাসের হামলা।

পুতিনের ঘণিষ্ঠজন হিসেবে পরিচিত মেদভেদেভ রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান। তিনি ২০০৮-২০১২ সালের রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

শনিবার হামাস ও ইসরায়েলি সামরিক বাহিনীর লড়াই নিয়ে মুখ খুলেছেন মেদভেদেভ। এই পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্রের নীতিকেই একতরফা দায়ী করে বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত গত কয়েক যুগ ধরে চলমান। এর আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন-ইসরায়েলের পরিস্থিতি কার্যকরভাবে সমাধান না করার পরিবর্তে নির্বোধের মতো তারা আমাদের দেশে ঢুকে পড়ছে। সেই সঙ্গে নব্য-নাৎসিদের সর্বশক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে দেশটি। দুজন ঘনিষ্ঠ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা।’

এদিকে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরায়েলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তত ওয়াশিংটন।

আকাশ, স্থল ও জলপথ থেকে শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। ছেড়ে কথা বলছে না ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। পাল্টা গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল-ফিলিস্তিনের কমপক্ষে ৩০০ জন প্রাণ হারিয়েছেন।

সূত্র: নিউজউইক, বিবিসি, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম