মিসরীয় পুলিশের গুলিতে দুই ইসরায়েলি পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ১৬:৪৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৬:৪৩

ভূমধ্যসাগরীয় শহর আলেক্সান্দ্রিয়াতে মিসরের এক পুলিশ সদস্যের গুলিতে দুই ইসরায়েলি ও এক মিসরীয় পর্যটক নিহত হয়েছেন। রবিবার এই হামলা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

মিসরের গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সম্প্রচারমাধ্যম এক্সট্রা নিউজ অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, আলেক্সান্দ্রিয়ার পম্পেই পিলার এলাকায় ইসরায়েলি ট্যুর গ্রুপের ওপর হামলায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অন্তত তিনটি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, আলেক্সান্দ্রিয়াতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

হামাস ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলার মধ্যে মিসরীয় পুলিশের গুলিতে ইসরায়েলিদের নিহতের ঘটনা ঘটলো। শনিবার সকালে হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে ও কয়েক হাজার রকেট নিক্ষেপ করে। এতে ইসরায়েলে প্রায় ২৫০ জন নিহত হয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। উভয় পক্ষে হতাহতের সংখ্যা কয়েক হাজার।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম