হামাসের হামলায় ইসরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ১১:১৮আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:২৬

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শনিবার গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নেপালের অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছেন। এর সত্যতা রবিবার সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন নেপালি রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত কান্ত রিজাল জানিয়েছেন, ‘নিহতরা অ্যালুমিম কিবুতজের কৃষি বিভাগের শিক্ষার্থী। আরও একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।’

শনিবার সকাল থেকে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় এ পর্যন্ত ৭০০ ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যমতে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শনিবার সকালে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশ পথে প্রবেশ করে ইসরায়েলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়। একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট ছুড়ে ইসরায়েলি ভূখণ্ডে। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি সংগঠন ও তাদের মিত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন: 

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি