ইসরায়েলে নিহত ৯ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ২১:১১আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২১:১১

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় অন্তত ৯জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মুখপাত্র বলেছেন, এই মুহূর্তে আমরা ৯ জন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের ইসরায়েলি অংশীদারদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছি আমরা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান পেতে ইসরায়েল সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। নিহত ৯ মার্কিন নাগরিকের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি।

হামাস-ইসরায়েল সংঘাতে মার্কিন নাগরিকদের হতাহতের বিষয়ে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র।

শনিবার সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরায়েলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এখন পর্যন্ত ফিলিস্তিনে পাঁচ শতাধিক ও ইসরায়েলে আট শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলে হামলায় নিহতদের মধ্যে নেপালের অন্তত ১০ শিক্ষার্থী রয়েছেন। রবিবার সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন নেপালি রাষ্ট্রদূত।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইসরায়েল-হামাস সংঘাতে দুই ইউক্রেনীয় নিহত হয়েছেন

যুক্তরাজ্যের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েলে দশ জনের বেশি ব্রিটিশ নাগরিকের মৃত্যু বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া থাইল্যান্ডের ১২ নাগরিক ইসরায়েলে নিহত হয়েছেন বলে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম