মধ্যপ্রাচ্যকে আমরা পাল্টে দেবো: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ২৩:৩৩আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২৩:৩৩

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে পাল্টে দেবে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় স্থানীয় মেয়রদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে তার সফর সম্পর্কে বিস্তারিত কিছু তুলে ধরা হয়নি। তবে বলা হয়েছে, তিনি স্থানীয় কাউন্সিল প্রধানদের বলেছেন, হামাসের পরিণতি হবে কঠিন ও ভয়াবহ। এ তো কেবল শুরু...আমরা আপনাদের সঙ্গে রয়েছি এবং শক্তি, বিপুল শক্তি দিয়ে আমরা তাদের পরাজিত করব।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার জবাবে স্থল অভিযান চালিয়ে গাজার নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া ইসরায়েলের সামনে কোনও বিকল্প নেই।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা এখন সমঝোতা করতে পারব না।

শনিবার থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ফিলিস্তিন ও ইসরায়েল। ওই দিন সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরায়েলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী, জারি করা হয়েছে সর্বাত্মক অবরোধ। এখন পর্যন্ত ফিলিস্তিনে পাঁচ শতাধিক ও ইসরায়েলে আট শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষে আহতের সংখ্যা আরও কয়েক হাজার।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম