গাজায় থামছে না বিমান হামলা, সীমান্ত শত্রুমুক্তের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৩, ১৩:০৫আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২১:৩৭

গাজার সশস্ত্র গোষ্ঠীর শত শত সদস্যদের নিষ্ক্রিয় করে ইসরায়েলের সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। শনিবার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত হয়ে গোয়েন্দা নজরদারি এড়িয়ে ঢুকে পড়েছিল হামাসের যোদ্ধারা।

আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট রিচার্ড হেচট মঙ্গলবার ব্রিফিং-এ জানিয়েছেন, সীমান্তের কাটাতারের বেষ্টনী কমবেশি পুনরুদ্ধার করেছি আমরা। আশা করি আগামী কয়েক ঘণ্টার মধ্যে এর সমাপ্তি ঘটবে।

ইসরায়েলি বাহিনী গাজা সীমান্তের আশপাশের এলাকা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উচ্ছ্বেদ কার্যক্রম প্রায় শেষ করে এনেছে। গত রাতে দুইটি কমিউনিটিতে সামান্য গোলাগুলি হয়েছিল বলেও জানান তিনি। আরও বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা অব্যাহত রয়েছে।

সীমান্তে অতিরিক্ত ট্যাংক মোতায়েন ইসরায়েলের, ছবি: রয়টার্স

ইসরায়েলি বিমানবাহিনী মঙ্গলবার (১০ অক্টোবর) সকালের দিকে জানায়, গত রাতে তারা গাজার ২০০ স্থানে হামলা চালিয়েছে।

গত শনিবার থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজার অন্তত ৭০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। গাজা উপত্যাকার ওপর সোমবার নেতানিয়াহু সরকারের সর্বাত্মক অবরোধ আরোপের পর হামলা আরও বেড়েছে। এতে ধ্বংসস্তূপে দাঁড়িয়েছে অবরুদ্ধ গাজা।

গাজা উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষের বাস। এর মধ্যে ৮০ শতাংশ বিভিন্ন সংস্থার ত্রাণের ওপর নির্ভরশীল। অঞ্চলটির আকাশসীমা ও উপকূল নিয়ন্ত্রণ করে ইসরায়েল। দেশটিই নির্ধারণ করে কোন কোন পণ্য এখানে প্রবেশ করবে। সীমান্তবর্তী মিসরও কঠোরভাবে নজরদারি জারি রাখে।  

নতুন করে সর্বাত্মক অবরোধ আরোপে গাজায় বিদ্যুৎ, পানি, জ্বালানি ও খাদ্য সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে ঘোষণায় জানিয়েছে ইসরায়েল। আর এটি বাস্তবায়ন হলে অল্প সময়ের মধ্যেই এসব যোগান ফুরিয়ে আসবে।

সূত্র: সিএনএন, বিবিসি

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম