ইসরায়েলি হামলার মধ্যে জিম্মি নিয়ে আলোচনা হবে না: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৩, ১৮:০৩আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৮:০৩

ফিলিস্তিনের স্বাধীনতাপন্থি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা হবে না। লড়াই বন্ধ হলে কেবল বিষয়টি নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়েহ এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসমাইল হানিয়েহ বলেছেন, একাধিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। বন্দি বিনিময়ের মাধ্যমে জিম্মিদের মুক্তি দিতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, যোগাযোগ করা সব পক্ষকে আমরা জানিয়ে দিয়েছি লড়াই শেষ না হওয়া পর্যন্ত বন্দি শত্রুদের মুক্তির বিষয়ে আলোচনা হবে না। আর আমাদের নির্ধারিত শর্তে কেবল তারা মুক্তি পাবে।

এর আগে সোমবার হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক ভিডিও বার্তাতেও একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, এটি স্পষ্ট যে, গাজা উপত্যকায় আমাদের জনগণের মতো জিম্মিরাও ঝুঁকিতে রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই গোলাবর্ষণের মধ্যে, আগ্রাসন চলমান অবস্থায় বা লড়াইয়ের মধ্যে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা করব না।

তিনি বলেছেন, অনেক জিম্মিকে বিভিন্ন স্থানে রাখা হয়েছে। কয়েকজন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

অন্তত চারজন বেসামরিক হামাসের জিম্মায় থাকা অবস্থায় গাজা সীমান্তের কাছে নিহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত গিলাদ এরডান সোমবার বলেছেন, হামাসের হাতে বন্দি সেনা ও বেসামরিকের সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে।

শনিবার শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতের চতুর্থ দিনেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ফিলিস্তিনে ৭ শতাধিক ও ইসরায়েলে ৯ শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। উভয় পক্ষে আহতের সংখ্যা আরও কয়েক হাজার।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম