হামাসের লুকানোর কোনও জায়গা নেই: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৩, ২০:৩০আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২০:৩০

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হামাস যোদ্ধাদের গাজায় লুকানোর মতো কোনও জায়গা নেই। প্রতি চার ঘণ্টা পর পর তীব্র বিমান হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ড্যানিয়েল হাগারি বলেছেন, আমরা সব জায়গায় তাদের খুঁজে বের করব।

যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে অন্তত ১২৩ জন সেনা। আহত হয়েছেন ৩ হাজার ৪১৮ জন। তবে ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তারা নিহতের এই সংখ্যা নিশ্চিত করেননি।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকায় দুই দেশের সংঘাতের ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে জিম্মিদের হত্যার হুমকি দিলেও ইসরায়েল বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

শনিবার ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। ইতোমধ্যে প্রায় ৩ লাখ রিজার্ভ সেনাকে গাজা সীমান্তের কাছাকাছি মোতায়েন করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৭৭০ জন নিহত এবং ৪ হাজারে বেশি আহত হয়েছে।

এর আগে নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছিলেন, হামাসের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে পাল্টে দেবে। হামাসের পরিণতি হবে কঠিন ও ভয়াবহ। এ তো কেবল শুরু...আমরা আপনাদের সঙ্গে রয়েছি এবং শক্তি, বিপুল শক্তি দিয়ে আমরা তাদের পরাজিত করব।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম