ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম বিশ্বকে পাশে চান খালেদ মেশাল

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ১৫:১১আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৫:৩৩

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম বিশ্বের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের সাবেক প্রধান খালেদ মেশাল। বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো রেকর্ডে তিনি বলেছেন, আগামী শুক্রবার অবশ্যই আরব ও মুসলিম বিশ্বের প্রধান চত্বর ও রাজপথে নেমে প্রতিবাদ জানাতে হবে আমাদের।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রবাসী দফতরের প্রধান হিসেবে এখন দায়িত্ব পালন করছেন খালেদ মেশাল। কাতার থেকে তিনি বলেন,  জর্ডান,  সিরিয়া,  লেবানন এবং মিসরীয় সরকার ও দেশগুলোর জনগণ ফিলিস্তিনিদের সমর্থন করা বড় দায়িত্বের মধ্যে পড়ে।

হামাসের এই সাবেক প্রধান জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, জর্ডানের উপজাতি, তরুণ, ভাই এবং বোনেরা... এটি সত্যের মুহূর্ত। আপনাদের সীমান্তের কাছাকাছি আমরা। আপনার সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত।

গাজা উপত্যাকার মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্রসহ কোনও জায়গা বাদ যাচ্ছে না ইসরায়েলি বিমান হামলা থেকে। গত শনিবার ইসরায়েলে হামাসের হামলার জেরে গাজায় বোমা নিক্ষেপ অব্যাহত রয়েছে। এদিকে জনবসতি এলাকায় সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ এনেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৯৭৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত অন্তত ৫ হাজার মানুষ।

সূত্র: টিআরটি

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান