ইসরায়েল-হামাসের লড়াইয়ে প্রাণ গেলো ৭ সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ১৬:১৬আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৮:৩৯

ইসরায়েল ও হামাসের লড়াইয়ের খবর চরম ঝুঁকি নিয়ে কাভার করছেন সংবাদকর্মীরা। যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে কয়েকজনের। গত শনিবার থেকে পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন ৭ জন সাংবাদিক। সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা গোষ্ঠী ও মিডিয়ার প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ওপর ইসরায়েলের বিমান ও কামান হামলা বন্ধ না হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘাত কবলিত এলাকায় চরম ঝুঁকিতে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। এর মধ্যেও গাজা ও ইসরায়েলের প্রকৃত ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।

উল্লেখ্য, গত শনিবার পাঁচ হাজার রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের হাজারো সশস্ত্র যোদ্ধা। তাদের হামলায় অন্তত ১ হাজারের বেশি ইসরায়েলি নিহত হন। অনেকে নিখোঁজ রয়েছেন। হামাস কয়েকজন সামরিক কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের ধরে গাজায় জিম্মি করেছে বলে অভিযোগ রয়েছে।

সশস্ত্র গোষ্ঠীটি হঠাৎ কেন এভাবে হামলা চালালো বিষয়টি এখনও অস্পষ্ট। ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর দমন-পীড়ন, হত্যা ও আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সূত্র: সিএনএন

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক