ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ব্লিঙ্কেনের ফোন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১৫:০০আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৫:১২

গাজার আল-আহলি আরব হাসপাতালে বোমা হামলায় বহু হতাহতের ঘটনায় সমবেদনা জানাতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আঞ্চলিক সফরের অংশ হিসেবে মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে অবস্থান করছিলেন ব্লিঙ্কেন। গাজার হাসপাতালে বেসামরিক ফিলিস্তিনি হতাহতের ঘটনায় তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার রাতে অবরুদ্ধ গাজার কেন্দ্রে অবস্থিত আল আহলি হাসপাতালে হামলা চালানো হয়। এতে অন্তত ৫০০ জন ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনায় ইসরায়েলি বাহিনীকে দায়ী করছে ফিলিস্তিন, তুরস্ক, জর্ডান এবং ইরান। যদিও এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই অস্বীকার করে ফিলিস্তিনের ইসলামিক জিহাদী গোষ্ঠীর ব্যর্থ রকেট উৎক্ষেপণকেই দায়ী করছে ইসরায়েলি বাহিনী।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘গাজার একটি হাসপাতালে হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যায় আমরা ক্ষুব্ধ। অনেকে আহত হয়েছেন। এ ধরনের বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।’

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের